7:06 pm, Wednesday, 11 November 2026

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদে কারা থাকছেন, নাম ঘোষণা চলতি সপ্তাহেই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কার্যক্রমে গতি আনতে ২১ থেকে ২৫ সদস্যদের উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহেই এই পরিষদে থাকা সদস্যদের নাম ঘোষণা করা হবে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদে ২১ থেকে ২৫ সদস্য রাখার বিষয়ে চিন্তা করা হচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের একটা দলীয় বৈঠক হবে, সেখানে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থাকবেন। এনসিপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদে থাকতে পারেন প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুছ, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী। এর বাইরে অন্য কারও নাম নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সংসদ সচিবালয়ে ১৫৫ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদে কারা থাকছেন, নাম ঘোষণা চলতি সপ্তাহেই

Update Time : 05:00:24 pm, Wednesday, 11 November 2026