2:56 am, Saturday, 21 November 2026

রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না আ.লীগ : রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে লড়াই করেছে। একই ধারায় দেশ পরিচালনা করছেন তারেক রহমান। এ দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনো বোন যেন ভাইহারা না হন—সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি নেতা শাহীন ও সোহেলের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

এর আগে গত বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হন।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না আ.লীগ : রিজভী

Update Time : 06:25:51 pm, Friday, 20 November 2026