2:56 am, Saturday, 21 November 2026

বিরোধী দলের বিরোধিতা ‘পুরোনো বন্দোবস্তে’, তার সুযোগ নিচ্ছে পতিত শক্তি: জোনায়েদ সাকি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিরোধী দল ‘পুরোনো বন্দোবস্তের’ (আওয়ামী লীগের শাসনকাল) কায়দায় বর্তমান সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পর্ষদের সদস্য জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বিরোধী দলগুলোর এমন ভূমিকার সুযোগ নিচ্ছে পতিত শক্তি।

রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের সম্মেলনকক্ষে আজ শুক্রবার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় সভায় এ কথা বলেন জোনায়েদ সাকি। জিএসএর ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সভার আয়োজন করে।

বিরোধী দলের বর্তমান রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, নতুন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সরকারি দল বা বিরোধী দল—যেখানেই যাওয়া হোক না কেন, পুনর্গঠনের দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। পুরোনো রাজনীতির ছক অনুসরণ করে সরকারের বিরোধিতা করলে তা সময়ের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবিধানিক সংস্কারের পাশাপাশি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি রাজনৈতিক দলগুলোকে জোরালোভাবে তুলে ধরতে হবে বলেও মনে করেন গণসংহতি আন্দোলনের এই নেতা। জোনায়েদ সাকি বলেন, ‘এই কর্তব্যটা রাজনৈতিক দলগুলোর সামনে আমরা খুব বেশি দেখতে পাই না।’ বিরোধী রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে তেমন কার্যকর দাবি তুলছে না বলেও অভিযোগ করেন তিনি।

কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক জ্বালাও-পোড়াও কর্মসূচির প্রসঙ্গ তুলে জোনায়েদ সাকি বলেন, পতিত শক্তি মনে করছে, সন্ত্রাস, অরাজকতা ও বোমাবাজি করে তারা আবার ফিরে আসতে পারবে। যাঁরা গণতান্ত্রিক পুনর্গঠনে ভূমিকা রাখতে চান, তাঁদের দায়িত্ব হচ্ছে এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাওয়া শক্তিকে প্রতিরোধ করা এবং নতুন করে ঐক্যবদ্ধ হওয়া।

বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, মানুষের জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো বিষয়ে প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি বলে স্বীকার করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এতে মানুষের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে জনগণের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে এবং পরিবর্তনের পক্ষে মানুষের আস্থা তৈরি করতে হবে।

সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি, চিকিৎসা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীদের তালিকাভুক্তির পাশাপাশি তাঁদের নিজ নিজ এলাকায় বাদ পড়া শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও যোদ্ধা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

গণসংহতি আন্দোলনের ঢাকা জেলার সমন্বয়কারী বাচ্চু ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন। সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, রাজনৈতিক পর্ষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

বিরোধী দলের বিরোধিতা ‘পুরোনো বন্দোবস্তে’, তার সুযোগ নিচ্ছে পতিত শক্তি: জোনায়েদ সাকি

Update Time : 09:11:28 pm, Friday, 20 November 2026