দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোট শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হয়ে এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে। ইসির নির্দেশনা অনুযায়ী, সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয়ের সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
ভোট দিয়ে ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের ভেতরে রাখতে হবে।





















