7:42 am, Saturday, 22 August 2026

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ছয় সংসদ সদস্য। এর মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

প্রয়োজন পড়লে ইরানে আরও ১০০ বার হামলা চালাতাম: ডোনাল্ড ট্রাম্প

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস

Update Time : 09:46:33 pm, Friday, 21 August 2026