বেশি ঘাম হওয়া মানেই বেশি চর্বি কমে যাওয়া নয়। ঘামের প্রধান কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। ব্যায়ামের সময় শরীরের তাপমাত্রা বাড়লে ঘাম তৈরি হয়। সেই ঘাম ত্বকের ওপর থেকে বাষ্প হয়ে উড়ে যাওয়ার সময় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
অর্থাৎ, ঘাম মূলত শরীরের cooling system। এটি সরাসরি চর্বি পোড়ানোর কোনো প্রক্রিয়া নয়।
















