11:47 am, Saturday, 22 August 2026

আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন। রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মাঠে ফিরে রোনালদোর গোল, ১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে সিআরসেভেন?

আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি

Update Time : 10:40:25 am, Saturday, 22 August 2026