2:33 pm, Saturday, 22 August 2026

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা, নিহত ১৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় ২৩ শিশুসহ আরও ১৩০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় দফার হামলা ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

এছাড়া উদ্ধারকাজ দ্রুত করতে দেশটির চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

এদিকে এরই মধ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে কেএন-থার্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে। এমনকি ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার কেএন-টুয়েন্টি থ্রি ও কেএন-টুয়েন্টি ফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

১৮ উইকেটের দিনে আশা বাঁচিয়ে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা, নিহত ১৫

Update Time : 01:30:22 pm, Saturday, 22 August 2026