নরসিংদীতে চার বছর বয়সী ছেলেকে নিয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক যুবক। ওই সময় ট্রেনটির ধাক্কায় বাবা-ছেলে রেললাইনের মাঝখানে পড়ে যান এবং ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়।
তবে দুজনই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিংয়ের কাছে বীরপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।





















