1:26 pm, Friday, 6 November 2026

সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটের ওসমানীনগরে পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে। নিহত অপরজন লালন মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এবং ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের একই ওসমানীনগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৪

Update Time : 05:19:25 pm, Saturday, 22 August 2026