1:26 pm, Friday, 6 November 2026

ফটিকছড়িতে ২০০ কেজি চোরাই রাবারসহ দুই যুবক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি রাবার বাগান থেকে চুরি করা প্রায় ২০০ কেজি রাবারসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় চোরাই রাবার পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানের ফানোয়ার মাথা ৩২ একর এলাকায় এ অভিযান চালানো হয়। আনসার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা রাবার বাগান আনসার গার্ডের পিসি মো. এমদাদুল হক প্রথমে রাবার চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাগানের ম্যানেজার রুহুল আমিনকে বিষয়টি অবহিত করেন। ম্যানেজারের নির্দেশনায় পিসি এমদাদুল হকের নেতৃত্বে এপিসি মো. শাহাবুদ্দিন, আনসার সদস্য মো. নূরুল আফছার ও মো. দেলোয়ারকে নিয়ে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় একটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি প্রায় ২০০ কেজি রাবার উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব ও নাইম নামে দুই যুবককে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা। এ ঘটনায় রাবার বাগান কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছে। পরে বিষয়টি দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে আটক দুই যুবক ও জব্দ করা ইজিবাইক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

ফটিকছড়িতে ২০০ কেজি চোরাই রাবারসহ দুই যুবক আটক

Update Time : 05:20:43 pm, Saturday, 22 August 2026