1:39 pm, Friday, 6 November 2026

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অমর দাস (৫০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অমর দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে।

তিনি দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে পরিবার নিয়ে কালিয়াকৈরে এসে বসবাস করছিলেন। উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় রিয়াজের বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে বসবাস করতেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অমর দাস ছাপড়া মসজিদ এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, বিষয়টি এখনো সংশ্লিষ্ট রেলস্টেশন মাস্টারের মাধ্যমে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত

Update Time : 06:37:14 pm, Saturday, 22 August 2026