1:28 pm, Friday, 6 November 2026

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে কারাগারে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার ধুনটে নেশাজাতীয় দ্রব্য কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা দাবি করে না পেয়ে তাদের কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফিরোজ আলম (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ধুনট থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। ফিরোজ আলম উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের বারু সেখের ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যায় চকমেহেদী গ্রামের লোকজন তাকে আটক করে ধুনট থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য কেনার জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও ঝগড়ায় জড়িয়ে পড়তেন। শুক্রবার সন্ধ্যায় নেশার টাকা চেয়ে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাবা-মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ফিরোজ আলমকে আটক করেন।

পরে খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকেও ভেঙে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে কারাগারে

Update Time : 07:09:40 pm, Saturday, 22 August 2026