11:28 pm, Saturday, 22 August 2026

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি চলছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু চাঁদাবাজই নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।

এদিকে চিকিৎসককে হামলার ঘটনায় ৭ জনের চক্রের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর যাত্রী ছাউনিগুলো কাজে আসছে না কেন

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:11:27 pm, Saturday, 22 August 2026