2:45 pm, Friday, 6 November 2026

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে রিহ্যাবের শুভেচ্ছা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম।

এক অভিনন্দন বার্তায় কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা এবং দেশ ও মানুষের প্রতি তার দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাসনোভা মাহবুব সালাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি। তার প্রজ্ঞা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং দেশপ্রেম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাসনোভা মাহবুব সালাম আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আবাসন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আবাসন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান জড়িত। এ খাতের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে আবাসন খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং একটি পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন—রিহ্যাব এমন প্রত্যাশা করে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

টেকনাফে মানবপাচারকারী চক্রের সাথে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে রিহ্যাবের শুভেচ্ছা

Update Time : 12:48:20 pm, Sunday, 23 August 2026