2:43 pm, Sunday, 23 August 2026

শাহজালাল বিমানবন্দরে ৪ কেজির বেশি ‘কুশ’ উদ্ধার, ট্রলি ফেলে পালালেন দুই ভারতীয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ হাজার ১৮০ গ্রাম ওজনের উচ্চমূল্যের মাদক ‘কুশ’ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপিও উদ্ধার করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ভারতীয় নাগরিক ট্রলি ফেলে পালিয়ে যান। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। ডিএনসি সূত্রে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

সহকারী পরিচালক মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে নজরদারি শুরু করে। এর কিছুক্ষণ পর ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে করে দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে (২৮) ও আকাশ পান্ডে (৩৪) ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে তারা সঙ্গে থাকা দুটি ট্রলি ফেলে দ্রুত সেখান থেকে সরে যান।

পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ও সাক্ষীদের সামনে ট্রলি দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে মোট ৪ হাজার ১৮০ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। পাশাপাশি পাওয়া যায় দুই ভারতীয় নাগরিকের পাসপোর্টের ফটোকপি। ডিএনসি জানিয়েছে, পলাতক দুই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পলাতক দুই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শ্রীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে আগুনে পুড়ল ৩০ লাখ টাকার মালামাল

শাহজালাল বিমানবন্দরে ৪ কেজির বেশি ‘কুশ’ উদ্ধার, ট্রলি ফেলে পালালেন দুই ভারতীয়

Update Time : 01:32:32 pm, Sunday, 23 August 2026