রেস্তোরাঁ মানেই কেবল খাওয়া-দাওয়ার স্থান নয়। সেখানকার পরিবেশ, প্রিয় মানুষের সঙ্গ- সব মিলিয়ে সম্পূর্ণ একটা অভিজ্ঞতা। তাই নানা ধরনের থিমড রেস্তোরাঁর রমরমা বেড়ে চলেছে। কিন্তু মার্কিন মুলুকের এক রেস্তোরাঁ রয়েছে, সেটা যেন আরও এক কাঠি এগিয়ে রয়েছে চমকের ক্ষেত্রে!
কেননা এখানে আসতে হবে জন্মদিনের পোশাকে! হ্যাঁ, সেটাই দস্তুর এখানে। অর্থাৎ আপনি নগ্ন হয়ে খাচ্ছেন, সঙ্গে রয়েছেন আরও নানা নগ্ন নারী-পুরুষেরা।





















