12:26 am, Monday, 24 August 2026

লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলা: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কাচারি বাজার মোড়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করো’ ও ‘ধর্ষণমুক্ত সমাজ চাই’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।

এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৪৫) ক্লিনিক পরিচালনার আড়ালে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। গত ২০ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনকারীদের দাবি, ২১ আগস্ট থানায় লিখিত মামলা করা হলেও আসামি প্রভাব ও অর্থবিত্তের জোরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে সমগ্র জেলাজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরবর্তীতে কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

এ বিষয়ে ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন ছাঁট চুলে আরলিং হালান্ডকে দেখে অবাক প্রেমিকা

লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলা: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

Update Time : 11:03:26 pm, Sunday, 23 August 2026