8:17 am, Monday, 24 August 2026

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামী ঢাকায় বিপুল জনসমাগমের মাধ্যমে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ। রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কর্মসূচির শুরুতে ঢাকায় বিপুল জনসমাগমের মাধ্যমে সমাবেশ করা হবে। এ ছাড়া লংমার্চের পথে বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নই তাঁদের প্রধান দাবি। কিন্তু সরকার এ বিষয়ে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সরকার বিষয়টি এড়িয়ে গেলে পরিস্থিতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই গণহত্যার বিচার ধীরগতিতে এগোচ্ছে। এ বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, এখনো দেশে গুম-খুনের ঘটনা ঘটছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

১৬ বছর পর হাইকোর্টে খালাস বন্দি, জবানবন্দির ত্রুটিতে সাবেক বিচারকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

Update Time : 07:03:45 am, Monday, 24 August 2026