1:23 pm, Thursday, 27 August 2026

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে জড়িত ছয়জনকে আটক করা হয়। পাশাপাশি পাচারে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহতের সংখ্যা বেড়ে ১৬২

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক

Update Time : 11:38:20 am, Thursday, 27 August 2026