6:06 pm, Friday, 6 November 2026

ফাস্ট চার্জিং কি সত্যিই স্মার্টফোনের ব্যাটারির ক্ষতি করে?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জিং আপনার ডিভাইসকে খুব তাড়াতাড়ি জীবনীশক্তি ফিরিয়ে দিতে পারে। তবে প্রশ্ন জাগতে পারে, এর মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে আপনার ফোনের ব্যাটারির ক্ষতি করছেন কিনা। বর্তমান সময়ে প্রায় সব স্মার্টফোনে ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৩০ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড থাকে।

এমনকি পাঁচ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ নেওয়া সম্ভব এমন ফোনও বর্তমানে বাজারে আছে। অনেকেই দ্রুত চার্জিং দেখে ভাবেন, এতে ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে। কিন্তু বাস্তবে এমন সম্ভাবনা খুবই কম। স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এর মূল কারণ হল আয়নের চলাচলে তাপ সৃষ্টি এবং সময়ের সঙ্গে ইলেকট্রোলাইটে লবণ ক্রিস্টাল জমে যাওয়া, যা চার্জ ধরে রাখার ক্ষমতা কমায়।

দীর্ঘ সময় ধরে অতিরিক্ত গরম বা দ্রুত চার্জিং করলে এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে। তবে আধুনিক ফোনগুলোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে ঝুঁকি কমানো যায়। যেমনÑ হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ, ফ্যান যুক্ত গেমিং ফোন। এ ছাড়া অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং নতুন চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির সুরক্ষা নিশ্চিত করা হয়।

ফোন পুরো চার্জ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে। ফলে বলা যায়, দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চক্ষমতায় চার্জ দিলে তাপ বৃদ্ধি পায় এবং ব্যাটারি কিছুটা দ্রুত পুরোনো হতে পারে। তবে আধুনিক ফোনের নিরাপত্তা ব্যবস্থা থাকায় গুরুতর ক্ষতির সম্ভাবনা খুবই কম।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ফরিদপুরে পদ্মা নদীর ২০টি অবৈধ বাঁধ উচ্ছেদ ও সরঞ্জাম ধ্বংস

ফাস্ট চার্জিং কি সত্যিই স্মার্টফোনের ব্যাটারির ক্ষতি করে?

Update Time : 08:07:54 am, Friday, 28 August 2026