1:07 pm, Saturday, 29 August 2026

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রায়গঞ্জে আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি রিপন সরকার ওরফে টিটনকে (৩৯) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ওসির কার্যালয়ের হলরুমে প্রেস রিলিজে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।

এ সময় ওসি আহসানুজ্জামান, তদন্ত কর্মকর্তা এসআই শাহীন আলমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, গত ১৪ জুলাই রাতে ধানগড়া উত্তরপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে রিপন সরকার ওরফে টিটন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফিরোজ সরকার, তার ছেলে আব্দুর রহমান ও হাসানকে এলোপাতাড়িভাবে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত আব্দুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন ফিরোজ সরকার বাদী হয়ে ১৮ জুলাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আলমের নেতৃত্বে চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

গত ২৬ আগস্ট গাজীপুর জেলার কালিয়াকৈরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। সে ধানগড়া উত্তরপাড়া এলাকার তারা মিয়া সরকারের ছেলে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 08:36:26 am, Friday, 28 August 2026