1:10 pm, Saturday, 29 August 2026

সাটুরিয়ায় ভেজাল সার জব্দ, ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা সার পরীক্ষা ও অভিযোগ যাচাই করে ভেজাল সারের সত্যতা পাওয়া যায়। পরে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা ও ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় বাজারে সারের মান নিয়ন্ত্রণে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সাটুরিয়ায় ভেজাল সার জব্দ, ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা

Update Time : 08:44:05 am, Friday, 28 August 2026