10:30 am, Tuesday, 13 October 2026

কক্সবাজারে ঝড়ের কবলে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি নিয়ে আট জেলে মঙ্গলবার রাতে মাছ ধরতে সাগরে যান। ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় চারজন সাঁতরে কূলে উঠে প্রাণে বাঁচেন।

পরে স্থানীয় জেলেরা সোনাদিয়া চ্যানেল থেকে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ দুই জেলে এখনোও নিখোঁজ রয়েছে বলে জানান ইউএনও।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু করল এবি ব্যাংক

কক্সবাজারে ঝড়ের কবলে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু

Update Time : 08:08:09 pm, Thursday, 3 September 2026