4:38 pm, Sunday, 6 September 2026

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।

এদিকে মসজিদের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা দেখা গেলেও চোরের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখায় অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, ভোরে এক নারী মসজিদের দানবাক্সে টাকা দিতে গিয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় ঘটনাটি তিনি মসজিদের আশপাশের লোকজনকে জানান। পরে তিনি সহ অন্যরা মসজিদে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করেন।

সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই দুইজন ব্যক্তি মাথা কাপড় দিয়ে ঢেকে ভেতরে প্রবেশ করে। দানবাক্সের তালা ভেঙে ভোর ৪টা ৫ মিনিটে টাকাগুলো ব্যাগে করে নিয়ে চলে যায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

কমর উদ্দিন আরও জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দান বাক্স খোলা হয়নি। এর আগে তিন মাস পর একবার দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। চোরদের শনাক্তের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনা

Update Time : 02:22:31 am, Sunday, 6 September 2026