1:34 am, Monday, 9 November 2026

জাতীয় সংসদে বিরোধী দলের ওয়াকআউট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি এবং গুম প্রতিরোধসংক্রান্ত আইন বিল সংসদে উত্থাপনের ঠিক আগে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা।

এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন। বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে অধিবেশন থেকে বের হয়ে যান। কয়েক মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলীয় নেতা বিলটির বিরোধিতা করে ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিল পাশের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি। ’ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ। ’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাঙ্গুনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদে বিরোধী দলের ওয়াকআউট

Update Time : 01:43:22 am, Monday, 7 September 2026