দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিস্কার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. সজীব মিয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলামিন সাদাত কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করেন। একটি সুত্র জানায়,গত শনিবার ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই কর্মী সমাবেশ সঞ্চালনা করেন সদ্য সাবেক বহিষ্কৃত কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান। একই সাথে ওই সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন, এটি সম্পুর্ণ দলের নীতি বহির্ভুত কাজ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত সভাপতি আলামিন সাদাতকে বহিস্কার করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দলের সকল নেতাকর্মীতের তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
















