জয়পুরহাটের পাঁচবিবিতে একটি আখক্ষেত থেকে মো. তমিজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তমেজুল ইসলাম উপজেলার আটুল চারমাথা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। স্থানীয় সূত্র ও ইউনিয়ন বিচারিক দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, তমেজুল গতকাল শুক্রবার বিকেলে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে স্ত্রীকে নিয়ে হিলি শ্বশুরবাড়িতে যান। পরে স্ত্রীকে রেখে তিনি নিজ বাড়িতে রওনা হলেও বাড়িতে ফেরা হয়নি। সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বীরনগর-আটুলগামী সড়কের পূর্ব পাশে রতন সিংয়ের আখক্ষেতে তমেজুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সে সময় তার ডাকে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাঁচবিবি থানার তদন্ত অফিসার মোখলেছুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।





















