1:52 am, Monday, 9 November 2026

মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে তিনমাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনলাইনে যুক্ত থেকে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর পর জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজার পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন শেষে কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় যোগ দেন। অপরদিকে শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে শুরু হয় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান। আগত পর্যটকরা ও শ্রীমঙ্গলবাসী দৃশ্যমান কিছু দেখতে পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার গ্রেপ্তার

মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

Update Time : 12:58:42 pm, Saturday, 12 September 2026