9:48 am, Sunday, 13 September 2026

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন নির্মূলে কাজ করবে মহিলা দল: রুহুল কবির রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে। সমাজ থেকে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন নির্মূলে এ সংগঠনটি কাজ করবে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ। তিনি আরও বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ। রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিল

ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন নির্মূলে কাজ করবে মহিলা দল: রুহুল কবির রিজভী

Update Time : 01:15:47 pm, Saturday, 12 September 2026