1:45 am, Tuesday, 15 September 2026

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত, আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীর পলাশে ঘোড়াশাল সার কারখানা-১ এলাকায় চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঘোড়াশাল সার কারখানা-১ এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল দিচ্ছিলেন অঙ্গীভূত আনসার সদস্যদের একটি দল।

টহল দলের নেতৃত্বে ছিলেন পিসি মো. ছানোয়ার হোসেন। তার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. জাফর মিয়া ও মো. সুমন পালোয়ান। টহলের একপর্যায়ে কারখানার ভেতরে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে আনসার সদস্যদের। পরিস্থিতি পর্যবেক্ষণের পর তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে কৌশলগতভাবে চারদিক থেকে ঘেরাও করে দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাসুদ আকন্দ (৪০) ও কামরুল মিয়া (৩৫)। আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রমের ফলে কারখানার গুরুত্বপূর্ণ সম্পদ চুরির হাত থেকে রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এতে সম্ভাব্য আর্থিক ক্ষয়ক্ষতিও এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকার ফলে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষার পাশাপাশি সম্ভাব্য চুরির ঘটনাও প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যদের এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছেঁড়ার তীব্র নিন্দা জানালেন সম্পাদক জুমা

ঘোড়াশাল সার কারখানায় আনসারের তৎপরতায় চুরি প্রতিহত, আটক ২

Update Time : 12:49:19 am, Tuesday, 15 September 2026