3:55 am, Sunday, 27 September 2026

বিএনপি নেতা পরিচয়ে বাঁশখালীতে মার্কেট দখলের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাঁশখালীতে বিএনপি নেতা পরিচয়ে ৩৭ বছর ধরে চলে আসা একটি মার্কেট দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব পুইছড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণির মালিকানাধীন মার্কেটটি বৃহস্পতিবার রাতে একদল লোক দখল করে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড হয়নি।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মার্কেটের মালিক সুলতানুল গণির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন গিয়াস উদ্দিন নামের এক যুবক। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে একদল লোক নিয়ে মার্কেটটি দখল করে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এ সময় মার্কেটের আটটি দোকানে থাকা মালামাল লুট করে নেওয়া হয়।

পরে মার্কেটের চারপাশে টিনের বেড়া দিয়ে ঘেরাও করা হয়। মার্কেটের কেয়ারটেকার মিজানুর রহমান কাজল বলেন, ‘আমার জমিদারের কাছে গিয়াস উদ্দিন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে লোকজন নিয়ে এসে মার্কেটটি দখল করে নেন। মার্কেটে থাকা আটটি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

’ তিনি আরও বলেন, মার্কেটের ভবনে থাকা অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ দলিলপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, মার্কেটটি ১৭ বছর ধরে সুলতানুল গণি দখল করে রেখেছে। এই মার্কেটটির মালিক আমরা। তবে সুলতানুল গণির অভিযোগ মার্কেটের জায়গাটি তিনি ১৯৮৯ সালে ক্রয় করে করেন।

পরে সেখানে মার্কেট নির্মাণ করা হয়। তখন থেকে তিনি ভোগ দখল করে আসছে। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, পূর্ব পুইছড়িতে একটি মার্কেটের সামনে টিনের বেড়া দেওয়ার বিষয়ে লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

খুমেক মেডিসিন বিভাগের প্রধান পদে স্বাচিপ সদস্য নিয়োগের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বিএনপি নেতা পরিচয়ে বাঁশখালীতে মার্কেট দখলের অভিযোগ

Update Time : 02:37:33 am, Sunday, 27 September 2026