3:55 am, Sunday, 27 September 2026

আনোয়ারায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আলম স্টোরকে ১০ হাজার টাকা এবং কলা পাকানোর জন্য নিষিদ্ধ বিষাক্ত মেডিসিন ব্যবহারের অপরাধে কলা ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

খুমেক মেডিসিন বিভাগের প্রধান পদে স্বাচিপ সদস্য নিয়োগের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আনোয়ারায় তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

Update Time : 02:40:31 am, Sunday, 27 September 2026