8:32 am, Monday, 9 November 2026

অবশেষে বিচারক পেল সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক পদায়ন করা হয়েছে। নবনিযুক্ত বিচারক মো. জাকারিয়া হোসেন রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যোগদান করে প্রথম দিনেই বিচারিক কার্যক্রম শুরু করেন।

যোগদানের পর বিকেলে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তার খাস কামরায় নতুন বিচারককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ট্রাইব্যুনালে বিচারক যোগ দেওয়ায় বিচারপ্রার্থী, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, মো. জাকারিয়া হোসেনের বিচার বিভাগীয় কর্মজীবনের সূচনা সাতক্ষীরাতেই। ২০০৬ সালের ১৫ মার্চ তিনি সহকারী জজ হিসেবে এ জেলায় প্রথম দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০০৭ সালের ২৪ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও সাতক্ষীরায় কর্মরত ছিলেন। প্রায় দুই দশক পর ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি আবারও সাতক্ষীরায় ফিরে এলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে।

প্রথম দিনের কার্যক্রম শেষে আইনজীবীদের উদ্দেশে বিচারক জাকারিয়া হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে কাজ করলেও সাতক্ষীরার মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। বর্তমানে এই ট্রাইব্যুনালে প্রায় সাড়ে চার হাজার মামলা বিচারাধীন। নারী ও শিশু নির্যাতন, শিশু আদালত ও মানব পাচারসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে আমি আইনজীবীদের সহযোগিতা কামনা করছি।

বিচারক না থাকায় গত এক বছর ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। এতে হাজার হাজার বিচারপ্রার্থী দীর্ঘসূত্রতার শিকার হন। বিচারক নিয়োগের দাবিতে স্থানীয় আইনজীবী সমিতি ও সচেতন মহল দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। গত ২৩ আগস্ট সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিচারক পদায়নের আবেদন করে।

পরে ৩০ আগস্ট ‘ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক’ ও ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা সফরে এলে ট্রাইব্যুনালের বিচারক সংকটের বিষয়টি তার কাছে তুলে ধরা হয়। সে সময় তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর চার দিন পর, ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগ মো. জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। স্থানীয় আইনজীবী ও মানবাধিকারকর্মীদের প্রত্যাশা, নিয়মিত বিচার কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিনের মামলাজট কমবে এবং ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ

অবশেষে বিচারক পেল সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

Update Time : 02:06:06 am, Monday, 28 September 2026