9:02 am, Monday, 9 November 2026

গাজীপুরে কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস সরবরাহ, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে দুই ফিলিং স্টেশনকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের টেকনগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ। অভিযানে দেখা যায়, একটি কাবার্ড ভ্যানের ভেতরে স্থাপিত গ্যাস সিলিন্ডারে ফিলিং স্টেশন থেকে সরাসরি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রশাসন জানায়, কাবার্ড ভ্যানের ভেতরে এভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত। এ অপরাধে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা এবং সাগর সৈকত ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

কালাইয়ে শিক্ষকের শতাধিক ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস সরবরাহ, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

Update Time : 01:17:40 am, Wednesday, 30 September 2026