8:11 am, Friday, 2 October 2026

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কাটার গুরুতর অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হরিনাবিল কাটা পাহাড় এলাকায় রাতের আঁধারে ডাম্পারে (ডাম্প ট্রাক) করে পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত দুই-তিন ধরে রাতে নির্বিচারে পাহাড়ের লাল মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই শুরু হয় ডাম্পার গাড়ির দৌরাত্ম্য। এভাবে অবিরাম মাটি কাটার ফলে একদিকে যেমন পাহাড় ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে ভারী যানবাহনের বিকট শব্দে স্থানীয়দের রাতের ঘুমসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, পাহাড় কেটে এসব মাটি পরিবহনে স্থানীয় মামুন নামের এক ব্যক্তির ডাম্পার গাড়ি ব্যবহার করা হচ্ছে।

তবে এ বিষয়ে মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি শুধু তার গাড়িটি ভাড়া দিয়েছেন। কয়েকদিন আগে রাতে মো. বেলাল নামের এক ব্যক্তি গাড়িটি ভাড়া নেন। পাহাড় কাটার সঙ্গে তিনি নিজে জড়িত নন বলেও দাবি করেন মামুন। এদিকে পাহাড়টির মালিকানা দাবি করে বেলাল বলেন, ‘জায়গাটি আমাদের খতিয়ানভুক্ত। প্রায় দুই মাস আগে সংস্কারকাজের জন্য কিছু অংশ কাটা হয়েছিল।

তবে গত দুই দিন ধরে পাহাড়ের মাটি কে বা কারা নিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ’ এমনকি মামুন নামের কাউকে চেনেন না বলেও দাবি করেন তিনি। পরিবেশ ধ্বংসের এই অপতৎপরতা দ্রুত বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, ‘পাহাড় কাটা সম্পূর্ণ আইনবিরোধী।

কোনোভাবেই পাহাড় কাটতে দেওয়া হবে না। এর সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কাটার গুরুতর অভিযোগ

Update Time : 05:00:54 am, Thursday, 1 October 2026