1:08 pm, Thursday, 1 October 2026

আইনের শাসন নিশ্চিতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মেয়র শাহাদাত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বজায় রাখতে আইনজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন মেয়র শাহাদাত। তিনি উল্লেখ করেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই যথেষ্ট নয়, বরং বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেযর বলেন,কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ থাকলে আইন পেশায় উন্নতি করা সম্ভব।

আইন পেশা একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও মহৎ পেশা। এ পেশায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ অপরিহার্য। শিক্ষানবীশ আইনজীবীদের সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি তাঁদের পেশাগত কর্মকাণ্ড, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন,আজকের শিক্ষানবীশ আইনজীবীরাই আগামী দিনের বিজ্ঞ আইনজীবী।

তাঁরা চট্টগ্রামের আইনজীবী সমাজের দীর্ঘদিনের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা সংরক্ষণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। মেয়র আরও বলেন, মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করে তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান মেয়র। একইসঙ্গে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক সভাপতি আবদুস সাত্তার, মুহাম্মদ এনামুল হক, জেলা জিপি মো. কাশেম চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার শতাধিক শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মুখ খুললেন সোহেল তাজ

আইনের শাসন নিশ্চিতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মেয়র শাহাদাত

Update Time : 11:13:34 am, Thursday, 1 October 2026