4:44 am, Friday, 2 October 2026

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসকন ও সনাতনীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্গাপূজাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে আধিপত্য বিস্তার এবং দুর্গাপূজা উদযাপনে ইসকন ও সনাতনীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮ টায় সনাতন ধর্মের কিছি অনুসারী মন্দিরের দখল নেয়। তারা ইসকনের নির্মানাধীন বেশকিছু প্রতীমা মন্দিরের বাইরে বের করে দেয় এবং নিজেদের নির্মিত প্রতীমা মন্দিরে বসায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয়পক্ষে সংঘর্ষ সংঘটিত হয়। এতে ২ পক্ষের অন্তত: ১০ জন আহত হয়। তাদের ঠাকিরগাও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি দখল ও উৎসব পালন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন সমর্থকদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা চলে আসছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর সংঘর্ষ ও উত্তেজনার জেরে মন্দিরটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং পূজা বন্ধ ছিল।

দীর্ঘ ১৬ বছর পর প্রশাসন ও স্থানীয়দের সমঝোতার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গত বছর দুর্গাপূজার সময়। ১৬ বছর পর নিজস্ব মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠিত হওয়ায় ভক্ত এবং স্থানীয় ইসকন সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল। তবে এ বছর উত্তেজনা দেখা দেয়ায় দুর্গাপূজা নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিল। এ ব্যাপারে ভুল্লী থানার ওসি নুরে আলম সিদ্দিকী টেলিফোনে জানান, সকালের দিকে দুই পক্ষের হাতাহাতি হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এখন দুই পক্ষের সমঝোতার চেষ্টায় জেলা প্রশাসকের সভাকক্ষে সভা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮ জন

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইসকন ও সনাতনীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Update Time : 02:54:07 am, Friday, 2 October 2026