ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত ছাড়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এদিকে, শুক্রবার এক জরুরি বৈঠকে, আগামী ৪ মাসের মধ্যে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে রাজি হয় জি-সেভেন জোটের নেতারা। এছাড়া, অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধও এড়িয়ে চলা হবে বলেও জানান তারা। এর আগে, ডিজেল রপ্তানির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকি প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়ন। এটি কারও জন্যই সুফল বয়ে আনবে না বলে সংস্থাটির।
বেশি কিছুদিন ধরেই ইউরোপের দেশগুলোকে তাদের মজুত থেকে আরও ডিজেল বাজারে ছাড়তে চাপ দিচ্ছিল ট্রাম্প প্রশাসন। অন্যথায়, যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।




















