6:08 pm, Wednesday, 7 October 2026

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা: নিহত ১, আহত ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

এতে মো. আসলাম হোসেন (৪০) নামে ব্যক্তি নিহত হন । তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। অপর ব্যক্তি মো. নজরুল ইসলাম (৪৭) গুরুতর আহত হয়। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা যাত্রীবাহী লিটন ট্রাভেলস বাসের চালক দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহন নামের অপর একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে আহত বাসযাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করল চীনা মাদার ভ্যাসেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা: নিহত ১, আহত ১

Update Time : 10:25:44 am, Tuesday, 6 October 2026