6:17 pm, Wednesday, 7 October 2026

নড়াগাতীতে মাদক কেনা-বেচার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে পূর্ব শত্রুতার জের এবং মাদক কেনা-বেচার দ্বন্দ্বে নুর আরাফাত মোল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নুর আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ওসি হোসেন আলী। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় পরিবারের নারী সদস্যরা নুর আরাফাতকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস নিশাত তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে নড়াগাতী থানার ওসি হোসেন আলী বলেন, নিহত নুর আরাফাতের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল।

ওই ঝামেলার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০টির অধিক মামলা রয়েছে, যার মধ্যে অস্ত্র, ডাকাতি ও মাদকও উল্লেখযোগ্য। এ ছাড়াও নিহতের নামে ছয়টি ওয়ারেন্ট রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করল চীনা মাদার ভ্যাসেল

নড়াগাতীতে মাদক কেনা-বেচার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

Update Time : 10:31:39 am, Tuesday, 6 October 2026