11:09 am, Wednesday, 7 October 2026

মামলা জটে বাকেরগঞ্জে ৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাকেরগঞ্জে মামলায় ঝুলে আছে ৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ। নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, পৌরসভার ভরপাশা আকনবাড়ি হতে কালীগঞ্জ বাজার পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণকাজ বন্ধ হয়ে আছে।

স্থানীয় সবুজ মাস্টার নামের এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা ও আদালতে মামলার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। স্থানীয় সানি জানান, ভরপাশা আকনবাড়ি থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত বাইপাস সড়কটি নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভার অনুকূলে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেয়। কাজ শুরুর কয়েকদিন পর ওই এলাকার সবুজ মাস্টার নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতে মামলার দায়ের করায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। কাজ বন্ধ থাকায় বর্ষায় জনসাধারণের চলাচল এবং মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। সবুজ মাস্টার জানান, নির্মাণাধীন সড়কের ভিতর তার জমি রয়েছে। তিনি তার জমি বুঝে পেতেই আদালতে মামলা করেছেন। এ বিষয়ে ঠিকাদার তপন সাহা জানান, আদালতে মামলা থাকায় আমরা কাজ আপাতত বন্ধ রেখেছি।

পৌর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন জানান, সড়কটির নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সবুজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশে নির্মাণকাজ বন্ধ রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পুনরায় নির্মাণকাজ শুরু করা হবে। এলাকাবাসী দ্রুত সড়কটির নির্মাণ কাজ শুরু করে এলাকাবাসীর কষ্ট লাগবে পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গাইবান্ধায় স্বামীর দাফনের এক ঘণ্টার মধ্যে স্ত্রীর মৃত্যু

মামলা জটে বাকেরগঞ্জে ৭ কোটি টাকার সড়ক নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

Update Time : 09:19:10 am, Wednesday, 7 October 2026