1:47 pm, Wednesday, 7 October 2026

যশোরে ডিসি অফিস থেকে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে ডিসি অফিস চত্বর থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে ডিসি অফিসের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামে ভাড়াবাড়িতে থাকেন। জানা গেছে, সকালে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার ৫০ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তারা তুহিনকে আটক করেন। ট্রেজারি গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্য আব্দুল আজিজ জানান, তুহিন শেখকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দুই বছর পর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করল চীনা মাদার ভ্যাসেল

যশোরে ডিসি অফিস থেকে মোটরসাইকেল চুরির সময় যুবক আটক

Update Time : 12:18:19 pm, Wednesday, 7 October 2026