7:37 am, Friday, 9 October 2026

১৫ অক্টোবর থেকে সব ব্যাংকিং সেবা পাবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা সব ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা দেশের সব শাখা ও এটিএম বুথ থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন।

একই দিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবা পূর্ণমাত্রায় চালু হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি জনআস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। এই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদেরকে তাদের চাহিদা অনুযায়ী সব ব্যাংকিং সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন গভর্নরকে জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের ফলে ন্যাশনাল ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনও আনা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৯৩৫

১৫ অক্টোবর থেকে সব ব্যাংকিং সেবা পাবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

Update Time : 06:32:46 am, Friday, 9 October 2026