3:50 am, Saturday, 10 October 2026

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নগর কর্তৃপক্ষের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনই শিশু। ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলার পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়েছে।

পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যা এবং ১২ বছর বয়সী এক কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন বলছে, ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। তবে ওপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।

ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জনের মৃত্যু

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জনের মৃত্যু

Update Time : 02:37:48 am, Saturday, 10 October 2026