10:52 am, Saturday, 10 October 2026

নতুন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না: ড. মাহদী আমিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘হিন্দু, মুসলিমসহ সবার একটাই পরিচয় সবাই বাংলাদেশি। এদেশের সবাই সমান অধিকার, নিরাপত্তা আর সমান মর্যাদা নিয়ে বাস করবে এটাই বর্তমান সরকারের পরিকল্পনা।’

মাহদী আমিন আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না। সবাই মাথা উঁচু করে বাঁচবেন। এদেশে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাই সমান অধিকার ভোগ কবে। বৈষম্যের পরিবর্তে থাকবে সমতা।’

ড.মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের শক্তি এদেশের জনগণ। জনগণের নির্বাচিত সরকার বিশ্বাস করে জনকল্যাণই এ সরকারের প্রধান লক্ষ্য।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘ (দুর্গা) মায়ের কাছে প্রার্থনা পুরো পৃথিবী ভালো থাকুক, শান্তির পরিবেশ সর্ব পৃথিবীতে থাকুক।’

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘পশুর নাশ আছে। আমাদের সবার মধ্যে থাকা অসুরের বিনাশ হোক। ভাবনা চিন্তার মধ্যেও অসুর থাকে। তর্পণ করি পূর্বপুরুষদের, যারা পৃথিবীতে নেই তাদের স্মরণ করি। পুরো পৃথিবীর শান্তি প্রত্যাশা করি মায়ের কাছে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে বাগেরহাটের চিতলমারীর সাবোখালী মাধ্যমিক বিদ্যালয়ে

নতুন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না: ড. মাহদী আমিন

Update Time : 09:01:31 am, Saturday, 10 October 2026