7:40 am, Sunday, 11 October 2026

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত, বিমানের দুই ফ্লাইট বাতিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিতের পরিপ্রেক্ষিতে বিমানের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

এসব ফ্লাইটের টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট দুটির পরবর্তী অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে রোববার বিস্তারিত জানানো হবে।

বুধ ও বৃহস্পতিবার কিং খালিদ ও দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামালা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। এতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন বিদেশি নিহত হন।

শনিবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এ বিমান বন্দরে। এরপরই সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘোষণা করা হলো ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ী লেখকদের নাম

রিয়াদের কিং খালেদ বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত, বিমানের দুই ফ্লাইট বাতিল

Update Time : 06:03:55 am, Sunday, 11 October 2026