7:37 am, Sunday, 11 October 2026

এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পরীক্ষার ভাবনা সরকারের: শিক্ষা উপদেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া বিষয়ে ভাবছে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, ইতিহাসে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সব শিক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনা করছে সরকার।

সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশে থাকারও আশ্বাস দেন ড. মাহ্দী৷

উপদেষ্টা আরও জানান, তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘোষণা করা হলো ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ী লেখকদের নাম

এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পরীক্ষার ভাবনা সরকারের: শিক্ষা উপদেষ্টা

Update Time : 06:12:54 am, Sunday, 11 October 2026