সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায়। রোববার (১১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুনের সূত্রপাত হয়। এর আগে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। তবে নতুন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও ওমানসহ কয়েকটি দেশ। এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাইজ শহরের আশপাশে হুথিদের অবস্থান, যোদ্ধাদের কয়েকটি দল এবং তাদের যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধ’ পথে চলাচলের সময় একটি বিশাল তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে ‘অকার্যকর’ করে দিয়েছে তারা। অঞ্চলটিতে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।




















