12:40 pm, Monday, 12 October 2026

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশনের বৈঠক শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রয়েছে, স্থানীয় সরকার পরিষদের নির্বাচন বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।

এছাড়া সভায় পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত দেওয়া হবে।

জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৮

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশনের বৈঠক শুরু

Update Time : 11:21:14 am, Monday, 12 October 2026